মাইক্রোপ্লাস্টিক নিয়ে আপনার কতটা চিন্তা করা উচিত?
মাইক্রোপ্লাস্টিক নিয়ে ভাইরাল হওয়া ভয়াবহ দাবিগুলোর পেছনের সত্যি কী? বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণে জানুন আসলে কতটা উদ্বিগ্ন হওয়া প্রয়োজন।
২০১৩ সালে বিজ্ঞানীরা যখন প্রথমবারের মতো ল্যাবে তৈরি বার্গার জনসমক্ষে আনেন, তখন একটি বার্গার তৈরিতেই খরচ হয়েছিল ৩ লাখ ৩০ হাজার ডলার। এর ঠিক ১০ বছর পর, ২০২৩ সালে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) ল্যাবে উৎপাদিত মুরগির মাংস বিক্রির অনুমোদন দেয়। ততদিনে খরচ নাটকীয়ভাবে কমে প্রতি পাউন্ডে ১০-৩০ ডলারে নেমে এসেছে। জবাই করা পশুর বদলে কোষ থেকে মাংস তৈরির এই প্রযুক্তিতে বর্তমানে ১৭৫টিরও বেশি কোম্পানি কাজ করছে এবং বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩ বিলিয়ন ডলারের বেশি।
এই প্রযুক্তির প্রতিশ্রুতি ছিল সোজাসাপ্টা—আসল মাংস পাওয়া যাবে, কিন্তু কোনো প্রাণিহত্যার প্রয়োজন হবে না। অর্থাৎ গরু না মেরেও বিফ খাওয়া যাবে, খামারের ঝামেলা ছাড়াই মিলবে মুরগির মাংস আর কোনো নৈতিক দ্বিধা ছাড়াই উপভোগ করা যাবে স্টেক। প্রযুক্তিটি এখন আর কেবল তাত্ত্বিক নয়, বরং পুরোপুরি কার্যকর। নিয়ন্ত্রক সংস্থাগুলো একে নিরাপদ হিসেবে স্বীকৃতি দিলেও খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় এক-তৃতীয়াংশ অঙ্গরাজ্যে এটি নিষিদ্ধ করার তোড়জোড় চলছে। এই বিরোধিতার কারণ কেবল খাদ্য নিরাপত্তা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সংকট।
এই প্রক্রিয়ার শুরুতে পশুর শরীর থেকে কোষের একটি ক্ষুদ্র নমুনা বা বায়োপসি নেওয়া হয়; এর জন্য পশুকে জবাই করার প্রয়োজন হয় না। এরপর সেই কোষগুলোকে পুষ্টিসমৃদ্ধ একটি বায়োরিয়্যাক্টরে রাখা হয়। সেখানে কোষগুলো বংশবৃদ্ধি করে পেশি টিস্যু তৈরি করে, যা কোষীয় স্তরে প্রচলিত মাংসের একদম হুবহু। এটি পুষ্টিগুণ ও প্রোটিনের দিক থেকেও সাধারণ মাংসের সমান, অথচ এর জন্য কোনো পশু পালন বা হত্যার প্রয়োজন পড়ে না।
সাধারণ মাংস উৎপাদনের তুলনায় এই পদ্ধতিতে জমির ব্যবহার প্রায় ৬৪ থেকে ৯০ শতাংশ কম হয়। সেই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণও কমে যায় অভাবনীয় হারে। কোনো শিল্পকারখানা-সদৃশ খামার বা কসাইখানার গ্লানি ছাড়াই যারা মাংস খেতে চান, তাদের জন্য এটি এক চমৎকার সমাধান। নৈতিক কারণে যারা মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলেন, সেই নিরামিষভোজীদের জন্য এটি নিয়ে এসেছে এক ‘গ্লানিহীন স্টেক’-এর স্বাদ।
পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ এই প্রযুক্তির বিশ্ববাজার ২২৯ বিলিয়ন ডলারে পৌঁছাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে উৎপাদন খরচ ইতোমধ্যেই ৪০ শতাংশ কমেছে। এমনকি নতুন নকশার বায়োরিয়্যাক্টর ব্যবহারের ফলে উৎপাদন বেড়েছে ৪০০ শতাংশের বেশি। এখন পর্যন্ত সাতটি কোম্পানির পণ্য ফেডারেল নিয়ন্ত্রকদের অনুমোদন পেয়েছে। প্রযুক্তিটি এখন আর স্রেফ গবেষণাগারে সীমাবদ্ধ নেই; এটি অনুমোদিত এবং অত্যন্ত দ্রুত বিকশিত হচ্ছে।
ঠিক এখানেই ল্যাবে তৈরি মাংসের স্বপ্ন বাস্তবতার ধাক্কা খাচ্ছে। বিভিন্ন ভোক্তা জরিপে দেখা গেছে, সাধারণ মানুষ ল্যাবে তৈরি বিকল্পের চেয়ে প্রচলিত মাংসকেই বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর মনে করে। প্রত্যাশার চেয়ে অনেক কম মানুষ এটি চেখে দেখতে আগ্রহী। আসলে ‘ল্যাব-গ্রোন’ বা ‘কাল্টিভেটেড’ (চাষ করা) মাংস—এই শব্দগুলো ভোজনরসিকদের মনে তেমন কোনো ক্ষুধা বা আকর্ষণ তৈরি করতে পারছে না।
বায়োরিয়্যাক্টরে তৈরি মাংস নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক অস্বস্তি কাজ করছে, এমনকি যারা প্রাণী অধিকার বা পরিবেশ নিয়ে সচেতন তারাও এর বাইরে নন। এটি অনেকটা জিএমও (GMO) বা জেনেটিক্যালি মডিফাইড খাবারের ক্ষেত্রে তৈরি হওয়া ‘ফ্র্যাঙ্কেনফুড’ ভীতির মতো। মানুষের সহজাত ধারণা হলো—মাংস আসবে খামারে পালিত পশুর দেহ থেকে, যার সঙ্গে জমি ও ঐতিহ্যের সম্পর্ক থাকবে। কারখানায় উৎপাদিত মাংসকে অনেকে কেন জানি ‘স্বাভাবিক’ বলে মেনে নিতে পারছেন না।
বর্তমানে পাউন্ড প্রতি ১০-৩০ ডলার দাম হলেও প্রচলিত মাংসের তুলনায় ল্যাবে তৈরি মাংস এখনো ব্যয়বহুল। দাম কমাতে হলে কোম্পানিগুলোর বড় পরিসরে উৎপাদন দরকার, যার জন্য প্রয়োজন বাজারের সহজলভ্যতা ও ক্রেতার গ্রহণযোগ্যতা। কিন্তু মানুষ এটি গ্রহণ করার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এই সম্ভাবনার পথ বন্ধ করে দিচ্ছে।
২০২৪ সালে ফ্লোরিডা ও অ্যালাবামা ল্যাব-গ্রোন মাংস সম্পূর্ণ নিষিদ্ধ করে। ২০২৫ সালে মিসিসিপিও একই পথে হাঁটে এবং একে অপরাধ হিসেবে ঘোষণা করে; সেখানে এই মাংস কেনাবেচার দায়ে তিন মাস পর্যন্ত জেল হতে পারে। নেব্রাস্কা, সাউথ ডাকোটা ও ওকলাহোমাও একই পথে এগোচ্ছে। উদাহরণস্বরূপ, নেব্রাস্কা পশুপালন খাত থেকে বছরে ৩১.৬ বিলিয়ন ডলার আয় করে। মিসিসিপি বা সাউথ ডাকোটার মতো রাজ্যগুলোর অর্থনীতির বড় একটি অংশ দাঁড়িয়ে আছে প্রচলিত মাংস উৎপাদনের ওপর।
এই বিরোধিতাকে কেবল অযৌক্তিক রক্ষণশীলতা বলা চলে না। এই রাজ্যগুলো এমন একটি প্রযুক্তিকে দেখছে যা ভবিষ্যতে তাদের প্রধান শিল্পকে ধ্বংস করে দিতে পারে। তাই ডানা মেলার আগেই তারা একে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব অঞ্চলে পশুপালন কেবল ব্যবসাই নয়, বরং তাদের সাংস্কৃতিক পরিচয়। বংশপরম্পরায় চলে আসা পারিবারিক খামার ও পশুপালনকে কেন্দ্র করে গড়ে ওঠা শহরগুলোর কাছে ল্যাব-গ্রোন মাংস কেবল আয়ের ওপর আঘাত নয়, বরং তাদের জীবনযাত্রার ওপর এক বড় হুমকি।
মিসিসিপির নতুন আইনে ৫০০ ডলার পর্যন্ত জরিমানা ও জেলের বিধান রাখা হয়েছে। নেব্রাস্কার প্রস্তাবিত আইনে এই মাংসের উৎপাদন, আমদানি, বিতরণ এমনকি প্রচারণা পর্যন্ত নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। সাউথ ডাকোটা সরাসরি অপরাধী না করলেও আইন করে জানিয়েছে যে, কোনো রাষ্ট্রীয় তহবিল এই প্রযুক্তির গবেষণা বা প্রসারে ব্যবহার করা যাবে না। বার্তাটি পরিষ্কার: “আমরা আপনাদের জেলে পাঠাব না, কিন্তু এই প্রযুক্তিকে এখানে শিকড় গাড়তে দেব না।”
অন্যদিকে, কিছু অঙ্গরাজ্য এমন কড়া লেবেলিংয়ের দাবি তুলছে যা কার্যত সতর্কবার্তার মতো কাজ করবে। যেমন সাউথ ক্যারোলিনার প্রস্তাব অনুযায়ী প্যাকেটের গায়ে লিখতে হবে: “এই পণ্যে এমন প্রোটিন রয়েছে যা ল্যাবে তৈরি এবং পশুর বায়োপসি থেকে উৎপাদিত।” তথ্যটি কারিগরিভাবে সঠিক হলেও ক্রেতাদের নিরুৎসাহিত করার জন্য এটি যথেষ্ট।
২০২৬ সালের শুরুর দিকে সারা বিশ্বে মাত্র তিনটি স্থানে ল্যাব-গ্রোন মাংস কিনতে পাওয়া যাচ্ছে: সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অংশ এবং অস্ট্রেলিয়া। ক্যালিফোর্নিয়ার একটি দোকানে ১৩.৯৯ ডলারে ল্যাবে তৈরি পোর্ক মিটবল বিক্রি হচ্ছে, যা বিশ্বের প্রথম খুচরা বিক্রির ঘটনা। এ ছাড়া গুটি কয়েক রেস্তোরাঁয় ল্যাবে তৈরি স্যালমন মাছ পরিবেশন করা হয়। ব্যাস, এ পর্যন্তই।
মার্কিন বাজার, যা এই শিল্পের মূল চালিকাশক্তি হওয়ার কথা ছিল, তা এখন খণ্ডবিখণ্ড। এক-তৃতীয়াংশ অঙ্গরাজ্যে এটি এখন নিষিদ্ধের তালিকায়। যখন পুরো একটি অঞ্চল কোনো পণ্যকে অপরাধ হিসেবে ঘোষণা করে, তখন কোম্পানিগুলো জাতীয় পর্যায়ে সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে পারে না। ফলে একটি চক্রাকার সমস্যা তৈরি হয়েছে: উৎপাদন না বাড়লে খরচ কমবে না, আর বাজার না পেলে উৎপাদন বাড়ানো সম্ভব নয়।
ল্যাব-গ্রোন মাংস আধুনিক জীবনের একটি বড় নৈতিক দ্বন্দ্বের সমাধান দিতে চেয়েছিল—প্রাণিহত্যা ছাড়াই মাংসের স্বাদ। প্রযুক্তি সেই সমাধান দিলেও মানুষের মন জয় করতে পারছে না। কারণ প্রচলিত কৃষির প্রতি সাংস্কৃতিক টান এবং পশুপালনের ওপর ভিত্তি করে টিকে থাকা অর্থনৈতিক বাস্তবতা প্রযুক্তির চেয়েও বেশি শক্তিশালী।
বিলিয়ন ডলারের বিনিয়োগ, কার্যকর প্রযুক্তি বা পরিবেশগত সুবিধা—সবই অর্থহীন যদি মানুষ এটি খেতে না চায়। খাদ্যের ভবিষ্যৎ হয়তো বায়োরিয়্যাক্টরে বেড়ে উঠছে, কিন্তু মানুষের পাতে পৌঁছানোর আগেই তা আইনসভার মারপ্যাঁচে হারিয়ে যাচ্ছে। সরকারি অনুমোদন থাকা সত্ত্বেও মিসিসিপিতে বায়োরিয়্যাক্টরে তৈরি চিকেন নাগেট বিক্রি করলে আজও জেলে যেতে হতে পারে, স্রেফ এটি কসাইখানায় জবাই করা মুরগি থেকে আসেনি বলে।
মাইক্রোপ্লাস্টিক নিয়ে আপনার কতটা চিন্তা করা উচিত?
মাইক্রোপ্লাস্টিক নিয়ে ভাইরাল হওয়া ভয়াবহ দাবিগুলোর পেছনের সত্যি কী? বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণে জানুন আসলে কতটা উদ্বিগ্ন হওয়া প্রয়োজন।
পরম ক্ষমতার বিশ্লেষণ
আলাবামার উইলকক্স কাউন্টির কুখ্যাত শেরিফ লামি জেনকিন্সের গোপন ইতিহাস এবং যুক্তরাষ্ট্রে সাংবিধানিক শেরিফদের উত্থানের কাহিনী।