সপ্তাহ দুয়েক আগে স্টিফেন থমাসের একটি লেখা পড়ে আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। নিজেকে ‘সেন্টার-লেফট’ বা মধ্য-বামপন্থী সাহিত্যবোদ্ধা হিসেবে পরিচয় দেওয়া থমাস ৭৫টি ‘ভালো’ ও ২৫টি ‘খারাপ’ ক্লাসিক বইয়ের একটি তালিকা সাজিয়েছেন। পরিচিতিসত্তার রাজনীতির (identity politics) নানা বুলি আউড়ে নিজের পছন্দ তুলে ধরা ওই লেখায় উইলিয়াম ফকনারের কাজকে ‘খারাপ’ এবং জেমস বল্ডউইনের লেখাকে ‘ভালো’র কাতারে ফেলা হয়েছে—যা একেবারেই অন্যায়।
ইন্টারনেটে ভেসে বেড়ানো এই তালিকা অনেক পাঠককে বিভ্রান্ত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিশেষ করে দ্য হ্যান্ডমেইডস টেল-কে দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটার চেয়ে ভালো বই হিসেবে চালিয়ে দেওয়াটা এমন এক ভয়াবহ ভুল, যা যে কারো বুদ্ধিবৃত্তিক রুচি নষ্ট করে দিতে পারে। তাই সাধারণ পাঠকদের এই বিভ্রান্তি থেকে বাঁচাতে আমি ১০০টি নির্ভরযোগ্য ক্লাসিক উপন্যাসের তালিকা দিচ্ছি, যা মৃত্যুর আগে একবার হলেও পড়া উচিত। তালিকাটি তৈরি করেছেন সুস্থ মস্তিষ্কের একজন মানুষ।
থমাস নিশ্চয়ই পড়ুয়া লোক। কিন্তু সাহিত্য জগতে বামপন্থী চিন্তাবিদদের প্রভাব এতটাই বেশি যে, ইদানীং ক্লাসিকের তালিকাগুলো পরিচিতির রাজনীতির বিবেচনায় পক্ষপাতদুষ্ট হয়ে পড়ছে। নির্দিষ্ট কিছু বিষয়কে সাহিত্যের মানের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি মোটামুটি নিশ্চিত—বল্ডউইনকে ফকনারের ওপরে স্থান দেওয়া এই তালিকায় সাহিত্যগুণের চেয়ে বিষয়বস্তুকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি এক অনন্য মাস্টারপিস; সেই তুলনায় জিওভান্নিস রুম বেশ দুর্বল।
নির্মোহ ও পক্ষপাতহীনভাবে মহান সাহিত্য নিয়ে কাজ করাকে আমি নিজের অঙ্গীকার মনে করি। তাই আরও নিরপেক্ষ একটি তালিকা প্রয়োজন।
সাহিত্য নিয়ে মানুষের ভিন্নমতকে আমি সাধারণত সম্মান জানাই। কিন্তু প্রিয় লেখক উইলিয়াম ফকনারের অবমূল্যায়ন এবং দ্য ইডিয়ট-কে ‘মাঝারি মানের’ তকমা দেওয়ায় এবার আমি ব্যক্তিগত আক্রমণ করতেও পিছপা হব না। ফকনার তো ধরাছোঁয়ার বাইরের বিষয়। সবিনয়েই বলছি, ফকনারকে আক্রমণ করে বল্ডউইনকে পূজা করেন—এমন মানুষের প্রতি আমার ধৈর্য কম। তাই এবার আমি পুরোদস্তুর আক্রমণাত্মক ভঙ্গিতেই এগোব।
একই লেখককে বারবার না রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কিছু লেখক এতটাই ভালো (বা খারাপ) যে দুই-তিনবার উল্লেখ করতেই হয় (দস্তয়েভস্কি চারটি স্থান দখল করে নিয়েছেন—ক্ষমা করবেন)। এখানে উপন্যাস বা ফিকশনধর্মী লেখাই রাখা হয়েছে (তাই শেকসপিয়র নেই—নইলে তিনি ও আরও কয়েকজন কবি-নাট্যকার অবশ্যই থাকতেন)।
হ্যাঁ—এই তালিকার প্রতিটি বই-ই আমি পড়েছি। নিশ্চয়ই এমন কিছু বই আছে যা এখনো পড়া হয়নি কিন্তু যোগ করতে চাই, তবে মহান ক্লাসিকগুলোর বেশিরভাগই এখন আমার পড়া শেষ। তাই খুব বেশি কিছু বাদ পড়েছে বলে মনে হয় না।
আর কথা না বাড়িয়ে আমার বিশেষজ্ঞ মতামতে সাহিত্যের মহান ক্লাসিক কীর্তিগুলো নিচে দেওয়া হলো: