নিজের মুখে ঘুষি মেরে ডাকাতির নাটক সাজালেন রামেন দোকানের ম্যানেজার
সাইতামার একটি রামেন রেস্তোরাঁর ম্যানেজার নিজেই নিজের মুখে মারলেন ঘুষি, পরে দাবি করলেন ডাকাতির শিকার। তদন্তে সত্য উদঘাটন।
জাপান মানেই নিশ্ছিদ্র নিরাপত্তা আর শৃঙ্খলার অনন্য নজির। কিন্তু সেই জাপানেই এবার ঘটল এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা। আগ্নেয়াস্ত্র বা ধারালো ছুরি নয়, বরং রান্নাঘরের সুগন্ধি ‘কারি মসলা’কে হাতিয়ার বানিয়ে ৭৮ লাখ ইয়েন লুট করার এক দুঃসাহসিক চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আর এই ‘মিশন ইম্পসিবল’-এর নেপথ্যে উঠে এসেছে এক ভারতীয় নাগরিকের নাম।
ঘটনাটি ঘটেছে গত ১৪ মার্চ, জাপানের সাইতামা প্রিফেকচারের শান্ত শহর ইয়োশিকাওয়ে। তখন ঘড়িতে সময় বিকেল সাড়ে তিনটা। ৫২ বছর বয়সী এক জাপানি ব্যবসায়ী একটি ব্যাগ হাতে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। কে জানত, মুহূর্তের মধ্যেই সেই শান্ত বিকেল পরিণত হবে এক নাটকীয় রণক্ষেত্রে?
হঠাৎ করেই চারদিক থেকে ওই ব্যবসায়ীকে ঘিরে ফেলে চারজন যুবক। তারা ভারতীয় ও নেপালি বংশোদ্ভূত। তাদের লোলুপ দৃষ্টি তখন ব্যবসায়ীর হাতের ব্যাগটির দিকে। কিন্তু জাপানি ওই ভদ্রলোক কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় সেই অদ্ভুত আক্রমণ। ছিনতাইকারীরা তার চোখ ও মুখ লক্ষ্য করে সজোরে ছুড়ে মারে একমুঠো ঝাঁঝালো কারি মসলার গুঁড়ো।
হামলাকারীদের পরিকল্পনা ছিল নিখুঁত—মসলার তীব্র ঝাঁঝ আর জ্বালাপোড়ায় অন্ধ হয়ে ব্যবসায়ী যন্ত্রণায় কাতরাবেন, আর সেই সুযোগে তারা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেবে। কিন্তু বাস্তবে চিত্রনাট্যটি পাল্টে যায়। চোখে তীব্র জ্বালাপোড়া আর ঝাপসা দৃষ্টি নিয়েও হার মানেননি ওই জাপানি। নিজের সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে রাখেন টাকার ব্যাগটি। একই সঙ্গে শুরু করেন চিৎকার।
ভরদুপুরে এমন অপ্রত্যাশিত প্রতিরোধ আর চিৎকারে ভড়কে যায় হামলাকারীরা। বেগতিক দেখে লুটের পরিকল্পনা বাদ দিয়ে তারা দৌড়ে পালায়।
পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। একেই বোধ হয় বলে—‘ঘরের শত্রু বিভীষণ’। তদন্তে জানা যায়, আক্রান্ত ব্যক্তি একটি কর্মী সরবরাহকারী (Staffing Agency) প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। আর হামলাকারীদের মধ্যে ৩১ বছর বয়সী যে ভারতীয় যুবক ছিলেন, তিনি ওই প্রতিষ্ঠানেরই কর্মচারী!
পুলিশ জানায়, পুরো ঘটনাটি ছিল অত্যন্ত ঠাণ্ডা মাথায় সাজানো ‘ইনসাইডার জব’। ওই দিন কর্মীদের বেতন দেওয়ার কথা ছিল, এবং জাপানি ওই বস সাধারণত নগদ টাকায় বেতন পরিশোধ করেন। তার ব্যাগে যে প্রায় ৭৮ লাখ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ টাকা বা ৫৪ হাজার মার্কিন ডলার) থাকবে, তা আগে থেকেই জানতেন ওই ভারতীয় কর্মী। বিপুল এই অর্থের লোভেই তিনি সঙ্গীদের নিয়ে নিজের বসের ওপর এই অভিনব হামলার ছক কষেছিলেন।
হামলার শিকার ওই ব্যবসায়ীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মসলার গুঁড়োয় তার চোখের কনজাঙ্কটিভায় প্রদাহ সৃষ্টি হলেও সৌভাগ্যবশত দৃষ্টিশক্তির স্থায়ী কোনো ক্ষতি হয়নি।
এদিকে, ঘটনার পরপরই অভিযানে নামে সাইতামা প্রিফেকচার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুব দ্রুতই চার আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা এবং ডাকাতির চেষ্টার গুরুতর অভিযোগ আনা হয়েছে। রান্নার মসলা দিয়ে এমন ‘স্পাইসি’ ডাকাতির চেষ্টা এখন টক অব দ্য টাউন।
নিজের মুখে ঘুষি মেরে ডাকাতির নাটক সাজালেন রামেন দোকানের ম্যানেজার
সাইতামার একটি রামেন রেস্তোরাঁর ম্যানেজার নিজেই নিজের মুখে মারলেন ঘুষি, পরে দাবি করলেন ডাকাতির শিকার। তদন্তে সত্য উদঘাটন।
'কেউ হয়তো আমাদের পরীক্ষা করছে': পারমাণবিক যুদ্ধের শঙ্কায় বিশ্ব
১৯৯৫ সালে নরওয়ের একটি সাধারণ আবহাওয়া রকেটকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে পারমাণবিক যুদ্ধের উপক্রম হয়েছিল। জানুন সেই শ্বাসরুদ্ধকর ঘটনার বিস্তারিত।
কিম জং উনের উত্তরাধিকারী হলেন কন্যা কিম জু-এ
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি, ১৩ বছর বয়সী কিম জু-একে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছেন কিম জং উন। সম্প্রতি বেইজিং সফরসহ নানা অনুষ্ঠানে বাবার পাশে দেখা গেছে তাকে।